এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

বুদ্ধের শান্ত দুটি চোখ

বুদ্ধের শান্ত দুটি চোখ

 

এই পাপ তোমার
এই পাপ আমার
আবহমান বাংলার খন্ডে খন্ডে-
খন্ডিত ইতিহাসের নতুন পাতার।

এই পাপ আমার !
শব্দ রাশির নিরব মৌনতার নদী
ক্ষুদ্র জাতিসত্বা ধ্বংসে
সাম্প্রদায়িক সর্বনাশা কাঁমড় !

এই পাপ তোমার !
কোটালী পাড়ার রামশীল উচ্চ বিদ্যালয়
উদীচির জোৎস্নার সমুদ্র-ভাঙনের শব্দ
রামু-উখিয়ায়- বৌদ্ধ বিহারে
ধ্বংস স্তুপে পড়ে থাকা, বিষন্ন দেবতা।

এই পাপ আমার !
বিধাতার রক্তে রন্জিত আকাশ
নিথর-রজনীর আর্তনাদ
নয়নের-জলে জ্বলসে ওঠা
ধরিত্রীর নির্মম আঘাত।

এই পাপ তোমার
অতিক্রুদ্ধ জাগোর সূর্যের
জ্বালনালী বিস্ফোরনের মত বিস্ফোরন
দেবতার মুন্ড হাতে, বয়সিনীর বিলাপ

এই পাপ আমার
চিন্হহীন ধ্বংসযঙ্ঘের বৌদ্ধ বিহার
অবিদিত বেদনার, নির্মম কবিতা
সুর্যাস্তের অগ্নি-প্রবল রাত্রি।

এই পাপ তোমার
বুদ্ধের মুর্তির শান্ত দুটি চোখ
চেয়ে আছে নির্বাকে
দগ্ধতার স্পর্শে – লজ্জিত মহাসাগর


এই পাপ তোমার
এই পাপ আমার
এই পাপ ষোল কোটি বাঙালীর
আশ্রমের ভূখল জানোয়ার
সন্ধা-কাশের চির-কালপুরুষ
অশ্রুমোচনের ক্লান্ত দীর্ঘশ্বাস।

সোমবার, ২২ এপ্রিল, ২০১৩

ভালবাসা এবং একটি প্রতিজ্ঞা

ভালবাসা এবং একটি প্রতিজ্ঞা

শুনেছি প্রেমে পড়লে মানুষ গরু, ছাগল, গাধা, ভেড়া আরো কত্ত কি হয়! তবে আমি কিন্তু এগুলোর একটিও হইনি। কারণ, আমি তো এখনো প্রেমেই পড়িনি! তো প্রেমে না পরার পেছনে বড়-সড় তেমন কোনো কারণ না থাকলেও ছোটখাটো ১টা কারণ অবশ্যই আছে। আর তা হলো আমি এবং আমার এক বন্ধু দুজনে মিলে একটা যৌথ প্রতিজ্ঞা করেছিলাম যে, জীবনে যত কিছুই করি না কেন আমরা কখনো প্রেম করব না। বন্ধুটি অবশ্য একজনের কাছ থেকে বিশাল টাইপের এক ছ্যাঁকা খেয়ে এরূপ সিদ্ধান্ত নিয়েছিল। আর আমি…? তেমন কিছুই না। আসলে বন্ধুর মুখ থেকে ভালোবাসার বিরুদ্ধে ভারী ভারী সব ডায়লগ শুনতে শুনতে এত্ত কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম! অবশ্য আমি কিন্তু আমার সিদ্ধান্তে অটল থাকতে পারিনি। কারণ, আমি আবার দুই কথার লোক! অর্থ্যাৎ, সকালে এক কথা বললে বিকেলে আরেক কথা বলে ছাড়ি! বিশেষ করে আমি যা বলি তা না করতেই বেশি আনন্দ পাই! তো প্রতিজ্ঞা ভঙ্গের প্রধান কারণই ছিল প্রেম। একদিন কোত্থেকে যেন প্রেম নামক এই বস্তুটা উড়ে এসে ধপাস করে আমার মনে বাসা বাঁধল। হঠাৎ করেই আমার ক্লাশে পড়ুয়া এক মেয়েকে আমার ভালো লাগতে শুরু করল। আর এই ভালো লাগাই যে ভালোবাসা তা আজকাল ফিডার খাওয়া শিশুরাও জানে। তো যাই হোক, মাত্র কয়েক দিনের পরিচয়েই আমি মেয়েটার প্রেমে একেবারে দিওয়ানা হয়ে গেলাম। আমি রীতিমত তার প্রেমের স্যুইমংপুলে ডুবে ডুবে জল খাওয়া আরম্ভ করে দিলাম! এখন দিন-রাত ২৪ ঘন্টা আমার মনটা সিলিংফ্যানের মত তার পেছনে ঘুরঘুর করতে লাগল। আমার ধারনা মেয়েটাও আমার প্রেমের সাগরে গড়াগড়ি দিতে শুরু করেছে। কারণ, তার আচার-আচরণ আর ভাষা-ব্যাকরণে আমি এমনটাই যে আভাস পাচ্ছিলাম! এমন পরিস্থিতিতে আমার জয়গায় এখানে অন্য কেউ হলে হয়তো তার ভালোবাসার মানুষের জন্য এতদিনে নতুন কোনো গান আবিষ্কার করে ফেলতেন। আমিও  গান গাইতে চেয়েছিলাম কিন্তু গলার যে বেহাল দশা তাতে করে এত্ত বড় রিস্ক নেওয়ার সাহস পাইনি! যাই হোক, এতটা দিন অতিবাহিত হওয়ার পরও  আমি তাকে আমার মনের কথাটা খুলে বলতে পারিনি। আর যেহেতু মেয়েরা ‘বুক ফাটে তবুও মুখ ফোটে না’ নীতিতে বিশ্বাসী তাই ওর কাছ থেকে আগে অফার পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।

তো এভাবে আর কত? ভাবলাম মুখে না হোক অন্তত  চিঠি লিখে হলেও তাকে আমার মনের কথাটা জানানো উচিত। যেই ভাবা সেই কাজ। তবে চিঠিটা লিখতে একটু লেট হয়ে গিয়েছিল। কারণ, আমি চিঠি লেখার আগেই একদিন রাতে সে আমাকে ফোন করল। (এ যেন মেঘ না চাইতেই শিলা, বৃষ্টি, বজ্রপাত আরো কত্ত কি!) সে বলল, ‘সুমন তোমার সাথে আমার জরুরি কথা আছে’। আমি বললাম, ‘কি কথা বলো’? সে বলল, ‘মোবাইলে বলতে পারব না। সামনা-সামনি বলতে হবে। তুমি কাল সকালে আমার সাথে একটু দেখা করতে পারবে’? জবাবে আমি কি আর না বলতে পারি! বললাম পারব। তারপর স্পটের নাম বলেই সে ফোন রেখে দিলো। সেদিন তার কথা ভাবতে ভাবতেই আমি সারাটা রাত পার করে দিলাম।

দুই.
সকাল সাতটা বাজে। আমি জীবনেও এত সকালে ঘুম থেকে উঠি নাই! তবে আজ উঠেছি শুধুমাত্র তার সাথে দেখা করার জন্য। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে সেজে-গুজে তার সাথে দেখা করার জন্য রওনা দিলাম। পথে এক ফুলওয়ালার কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে ৫ টাকার ১টা আধমরা গোলাপ ৩ টাকায় কিনতে সক্ষম হলাম। (আফ্‌টার অল প্রেম-ভালোবাসার বিষয় ফুল ছাড়া খুব একটা জমে না কিনা!) এরপর ফুলটা প্যান্টের পকেটে রেখে তার সমনে উপস্থিত হলাম। ভাবলাম সে যখনই ‘আই লাভ ইউ’ বলবে তখনই ফুলটা বের করে তাকে দিব। আর এই উদ্দেশ্যে আগেই নিজের ডান হাতটা পকেট বরাবর রেডি করে রাখলাম। কিন্তু আফসোস্‌! সে আমাকে ভালোবাসার কথা বলার জন্য এখানে ডাকেনি। ডেকেছে আমার কাছ থেকে কিছু টাকা ধার চাওয়ার জন্য! মোবাইলে টাকা ধার চাইলে হয়ত আমি নানান বাহানা তৈরি করে ফেলতাম, এটা ভেবেই মনে হয় সে মোবাইলে টাকা ধার না চেয়ে এভাবে সরাসরি আমাকে এমন বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করেছে। উপায় না দেখে অবশেষে প্রেস্টিজ পাংচারের ভয়ে পকেট থেকে ৫০০ টাকার ১টা কড়কড়ে নোট বের করে ওর হাতে দিলাম। টাকা হাতে নিয়ে সে বলল, ‘তুমি রাগ করনি তো’? তখন বুক ভরা হাহাকার থাকা সত্ত্বেও ঠোঁট দুটি কিঞ্চিত বাঁকা করে মুখে হাসির ভাব ফুটিয়ে বললাম, ‘আরে না রাগ করব কেন’? ‘আরো লাগলে তুমি আমাকে বলো’ এটাও বলতে চেয়েছিলাম কিন্তু যদি সত্যি চেয়ে বসে এই ভয়ে কথাটা আর মুখ থেকে বের করিনি!
সেই দিনটি ছিল ১৩ই ফেব্রুয়ারি। ভাবলাম পরেরদিন বিশ্ব ভালোবাসা দিবস। এদিন মানুষ তার ভালোবাসার মানুষের জন্য কত কিছুই তো করে। আর আমি না হয় আজ আমার ভালেবাসার মানুষের জন্য এই ৫০০ টাকাই বিসর্জন দিলাম। কথাগুলো ভাবতে ভাবতে ইতিমধ্যেই সে আমার কাছ থেকে বিদায় নিলো। সাথে নিয়ে গেল আমার দেওয়া ৫০০ টাকা কড়কড়ে নোটটি! অন্যদিকে আমার পকেটে রয়ে গেল আধমরা সেই লাল গোলাপটি। সে যতক্ষনে গেল, ততক্ষনে আমার এই আধমরা গোলাপটি পুরোই মৃত ঘোষিত হলো! ইন্নালিল্লাহে… রাজেউন!!

তিন.
আজ ১৪ই ফেব্রুয়ারি। অর্থাৎ, বিশ্ব ভালোবাসা দিবস। হঠাৎ করেই প্রিয়ার (ভালোবাসার মানুষ) সাথে আমার দেখা হয়ে গেল। দেখা হতেই সে নিজ থেকে গতকালের টাকা ধার দেওয়ার জন্য আমাকে অনেক অনেক ধন্যবাদ জানাল আর বলল, কেন টাকা ধার নিয়েছিলাম তা জনতে চাইলে না?  যদিও আগ্রহ নেই তবুও বললাম, কেন নিয়েছ? বলল, আজ বিশ্ব ভালোবাসা দিবসে আমি আমার ভালোবাসার মানুষকে একটা ফতুয়া গিফট করার জন্যই টাকাটা ধার নিয়েছিলাম! কথাটা শোনা মাত্রই যেন মনে মনে খুশিতে লাফ দিয়ে আমি মাটি থেকে প্রায় ২ ফুট উপরে উঠে গেলাম! (আমি আবার লাফা-লাফিতে প্রচন্ড রকমের দুর্বল। যদি সবল হতাম তাহলে এতদিনে অলিম্পিক গেমসে নাম লিখিয়ে বাংলাদেশের জন্য কয়েকটা সোনার মেডেল আনার ব্যবস্থা করে ফেলতাম না!) যেহেতু আমার ধরণা ছিল যে, প্রিয়ার ভালোবাসার মানুষ একমাত্র আমিই। তাই এতটা খুশি হয়েছিলম আর কি! অতঃপর বললাম, তা ফতুয়া কি কেনা হয়েছে? সে বলল, অবশ্যই এবং সেটি তাকে দিয়েই তো বাসায় ফিরছি। এবার আমি কিছুটা অবাক হয়ে বললাম, তাকে… মানে কাকে? জবাবে সে বলল, তোমার বন্ধু আরিফ! এই কথা শুনে আমি অবাক হবো না কি হবো এটা বুঝে ওঠার আগেই প্রিয়া বলল, আরিফ আজ বিকেলে আমাকে চাইনিজ খাওয়াবে। তুমি কি আমাদের সাথে যেতে পারবে? মুখে বললাম, না কাজ আছে। আর মনে মনে বললাম, শালা ভাবলাম কি আর হইলো কি? ব্যাটা নিজেই নিজের প্রতিজ্ঞা ভেঙে বসে আছে! এখন তোদের সাথে চাইনিজে গিয়ে আমার কোনো লাভ নেই। শেষে যদি দুজনে আবেগের বসে আমাকেই খাওয়ার বিল দিতে অনুরোধ করে তবে আমি চোখে সর্ষে, সূর্যমুখী ছাড়াও আরো কত্ত যে বাহারি রকমের ফুল দেখব তার কোনো ইয়াত্তা নেই! ভালোবাসা পাইনি তো কি হয়েছে ভবিষ্যতে পাবো; কিন্তু টাকা খরচ হলে তা আর পাওয়া যাবে না! সেদিন এত্ত বড় একটা শক্‌ খাওয়ার পরও আমার মাথায় আকাশ ভেঙে পড়েনি। তবে নিজের মাথায় অন্যের কাঁঠাল ভেঙে খাওয়ার হালকা আভাস যে পাইনি তা কিন্তু নয়। সাথে পেয়েছিলাম হৃদয় পোঁড়ানোর কিঞ্চিত দুর্গন্ধ! এ ঘটনার পর আমি মনে মনে শুধু এতটুকুই চেয়েছি, প্রিয়া যেন আমার পাওনা টাকা সময়মত শোধ করে দেয়। নয়তো আমি আম আর ছালা তো বটেই সাথে বড়া আর খোসাও হারাবো!
অতঃপর আমি আবার আমার সেই চিরচেনা প্রতিজ্ঞা করলাম যে, জীবনে যত কিছুই করি না কেন আর কখনো প্রেমের পথে পা বাড়াবো না। তবে এবারো আমি আমার এই প্রতিজ্ঞায় পুরোপুরি অটল থাকতে পারব কিনা এ ব্যপারে কোন গ্যারেন্টি নেই। কারণ, চোখ যেহেতু আছে সেহেতু আবারো যেকোনো সময় যে কাউকে ভালো লাগতেই পারে! পাঠক, আপনারা কি বলেন?
প্রথম প্রকাশ : নয়াদিগন্ত, ২০১০

** ছোট্ট এক প্রেম কাহিনী **

** ছোট্ট এক প্রেম কাহিনী **


দুই প্রজাপতি একজন আরেকজনকে খুব ভালোবাসতো। তাদের মাঝে প্রায়ই তর্ক হতো যে কে কাকে বেশি ভালোবাসে। যাই হোক, একদিন তারা দুজনে একটা বাজি ধরল। বাজির শর্ত ছিল, তারা যেই বাগানে থাকে সেই বাগানের সবচেয়ে সুন্দর ফুলটার উপর একদম সকালে যে আগে বসতে পারবে সেই অন্যজনকে বেশি ভালোবাসে! মেয়ে প্রজাপতিটা রাতে আর ঘুমাল না। সে শুধু ভাবতে লাগলো। ঘুমিয়ে পড়লে যদি ছেলে প্রজাপতিটা আগে চলে যায়!
খুব সকালে মেয়ে প্রজাপতিটা তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে উড়তে উড়তে সবচেয়ে সুন্দর ফুলটার কাছে গেল। তখন ছিল একদম ভোরবেলা। চারিপাশে আলোও ফুটেনি। সে গিয়ে অপেক্ষা করতে লাগলো কখন সকাল হবে আর ফুলটা ফুটবে! এরপর সকাল হলো। সূর্যের প্রথম কিরণ সেই বাগানের সবচেয়ে সুন্দর ফুলটার উপর পড়লো। আর মেয়ে প্রজাপতিটা গভীর বিস্ময়ে দেখলঃ
ছেলে প্রজাপতিটা সেই ফুলের মধ্যে বসে আছে। তার দেহে প্রান নেই। আসলে, মেয়েটাকে সকাল বেলা চমকে দেয়ার জন্য সে গত রাত থেকেই ফুলটার মধ্যে ঢুকে ছিল। রাতে যখন ঠাণ্ডা খুব বেড়ে যায় তখন সে ঠাণ্ডায় কাবু হয়ে মারা যায়। আর এজন্য সে মরে ফুলের মধ্যেই পরে থাকে। সে চেয়েছিল নিজের প্রিয়তমাকে চমকে দিতে! কিন্তু পারেনি।
অন্যদিকে মেয়ে প্রজাপতিটি এই দৃশ্য সহ্য করতে পারলো না। সে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

** মূলকথা : ভালোবাসা আসলে এমনই হয়। এটি যেমন আমাদের বাঁচতে শেখায়, ঠিক তেমনি আবার মাঝে মাঝে অনেক বেশি দুর্বল করে মৃত্যুর দিকে নিয়ে যায়।।


গল্পটি আপনাদের কাছে কেমন লাগবে জানি না। আমার কাছে ভালো লাগলো তাই শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

** ছোট্ট এক প্রেম কাহিনী **

** ছোট্ট এক প্রেম কাহিনী **


দুই প্রজাপতি একজন আরেকজনকে খুব ভালোবাসতো। তাদের মাঝে প্রায়ই তর্ক হতো যে কে কাকে বেশি ভালোবাসে। যাই হোক, একদিন তারা দুজনে একটা বাজি ধরল। বাজির শর্ত ছিল, তারা যেই বাগানে থাকে সেই বাগানের সবচেয়ে সুন্দর ফুলটার উপর একদম সকালে যে আগে বসতে পারবে সেই অন্যজনকে বেশি ভালোবাসে! মেয়ে প্রজাপতিটা রাতে আর ঘুমাল না। সে শুধু ভাবতে লাগলো। ঘুমিয়ে পড়লে যদি ছেলে প্রজাপতিটা আগে চলে যায়!
খুব সকালে মেয়ে প্রজাপতিটা তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে উড়তে উড়তে সবচেয়ে সুন্দর ফুলটার কাছে গেল। তখন ছিল একদম ভোরবেলা। চারিপাশে আলোও ফুটেনি। সে গিয়ে অপেক্ষা করতে লাগলো কখন সকাল হবে আর ফুলটা ফুটবে! এরপর সকাল হলো। সূর্যের প্রথম কিরণ সেই বাগানের সবচেয়ে সুন্দর ফুলটার উপর পড়লো। আর মেয়ে প্রজাপতিটা গভীর বিস্ময়ে দেখলঃ
ছেলে প্রজাপতিটা সেই ফুলের মধ্যে বসে আছে। তার দেহে প্রান নেই। আসলে, মেয়েটাকে সকাল বেলা চমকে দেয়ার জন্য সে গত রাত থেকেই ফুলটার মধ্যে ঢুকে ছিল। রাতে যখন ঠাণ্ডা খুব বেড়ে যায় তখন সে ঠাণ্ডায় কাবু হয়ে মারা যায়। আর এজন্য সে মরে ফুলের মধ্যেই পরে থাকে। সে চেয়েছিল নিজের প্রিয়তমাকে চমকে দিতে! কিন্তু পারেনি।
অন্যদিকে মেয়ে প্রজাপতিটি এই দৃশ্য সহ্য করতে পারলো না। সে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

** মূলকথা : ভালোবাসা আসলে এমনই হয়। এটি যেমন আমাদের বাঁচতে শেখায়, ঠিক তেমনি আবার মাঝে মাঝে অনেক বেশি দুর্বল করে মৃত্যুর দিকে নিয়ে যায়।।


গল্পটি আপনাদের কাছে কেমন লাগবে জানি না। আমার কাছে ভালো লাগলো তাই শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

** ছোট্ট এক প্রেম কাহিনী **

** ছোট্ট এক প্রেম কাহিনী **


দুই প্রজাপতি একজন আরেকজনকে খুব ভালোবাসতো। তাদের মাঝে প্রায়ই তর্ক হতো যে কে কাকে বেশি ভালোবাসে। যাই হোক, একদিন তারা দুজনে একটা বাজি ধরল। বাজির শর্ত ছিল, তারা যেই বাগানে থাকে সেই বাগানের সবচেয়ে সুন্দর ফুলটার উপর একদম সকালে যে আগে বসতে পারবে সেই অন্যজনকে বেশি ভালোবাসে! মেয়ে প্রজাপতিটা রাতে আর ঘুমাল না। সে শুধু ভাবতে লাগলো। ঘুমিয়ে পড়লে যদি ছেলে প্রজাপতিটা আগে চলে যায়!
খুব সকালে মেয়ে প্রজাপতিটা তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে উড়তে উড়তে সবচেয়ে সুন্দর ফুলটার কাছে গেল। তখন ছিল একদম ভোরবেলা। চারিপাশে আলোও ফুটেনি। সে গিয়ে অপেক্ষা করতে লাগলো কখন সকাল হবে আর ফুলটা ফুটবে! এরপর সকাল হলো। সূর্যের প্রথম কিরণ সেই বাগানের সবচেয়ে সুন্দর ফুলটার উপর পড়লো। আর মেয়ে প্রজাপতিটা গভীর বিস্ময়ে দেখলঃ
ছেলে প্রজাপতিটা সেই ফুলের মধ্যে বসে আছে। তার দেহে প্রান নেই। আসলে, মেয়েটাকে সকাল বেলা চমকে দেয়ার জন্য সে গত রাত থেকেই ফুলটার মধ্যে ঢুকে ছিল। রাতে যখন ঠাণ্ডা খুব বেড়ে যায় তখন সে ঠাণ্ডায় কাবু হয়ে মারা যায়। আর এজন্য সে মরে ফুলের মধ্যেই পরে থাকে। সে চেয়েছিল নিজের প্রিয়তমাকে চমকে দিতে! কিন্তু পারেনি।
অন্যদিকে মেয়ে প্রজাপতিটি এই দৃশ্য সহ্য করতে পারলো না। সে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

** মূলকথা : ভালোবাসা আসলে এমনই হয়। এটি যেমন আমাদের বাঁচতে শেখায়, ঠিক তেমনি আবার মাঝে মাঝে অনেক বেশি দুর্বল করে মৃত্যুর দিকে নিয়ে যায়।।


গল্পটি আপনাদের কাছে কেমন লাগবে জানি না। আমার কাছে ভালো লাগলো তাই শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

এক বিকেলে ললনা’র পিছে…

এক বিকেলে ললনা’র পিছে…

নিয়মিত কলেজে যাওয়া-আসা করলেই যে ভালো ছাত্র হওয়া যায় না, আমিই তার বাস্তব উদাহরণ! পড়ালেখায় ততটা ভালো না হলেও কোনো দিন কলেজে যাওয়া মিস করিনি। শুক্রবার এমনকি যেকোনো সরকারি ছুটির দিনেও আমি কলেজ প্রাঙ্গনে উপস্থিত থাকতাম! এর মানে এই নয় যে, স্যারদের লেকচার বা বন্ধুদের কাছ থেকে নোট সংগ্রহ করার জন্য কলেজে যেতাম। মূলত ভাব মারার জন্যই প্রতিদিন একবার হলেও কলেজ পাড়ায় উঁকি দিয়ে আসতাম! তো রোজকার মত একদিন শুক্রবারেও কলেজে গেলাম। গিয়ে দেখলাম কলেজের প্রধান ফটকে তালা ঝুলছে। আর তাই কলেজে না ঢুকতে পেরে কলেজের পাশে ফুটপাতের এক দোকান থেকে চা খেয়ে সেখান থেকেই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সেদিনের আবহাওয়া ছিল অনেকটা মেঘলা টাইপের। আর তাই বাসার দিকে অল্প কিছু পথ পাড়ি দিতে না দিতেই দুর্যোগের ঘনঘটার সম্মুখীন হলাম। অর্থাৎ মেঘ না চাইলেও তখন বৃষ্টির এসে হাজির। অবশ্য এর জন্য আমাকে খুব একটা বেগ পোহাতে হয়নি। কারণ আমার কলেজ ব্যাগে বই-খাতার কোনো চিহ্ন না থাকলেও সবসময়ই একটা ছাতা উপস্থিত থাকত। কাজেই মেঘের আভাস পাওয়ার সাথে সাথে ছাতাটা আগেই মাথার ওপর তুলে ধরলাম। অতঃপর ছাতা মাথায় কয়েক পা সামনে যেতে না যেতেই এক রোমান্টিক দৃশ্য দেখার সুযোগ পেলাম! দেখলাম আমার সামনে দিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে এক তরুনী হেঁটে যাচ্ছে। মেয়েটির চেহারা সামনাসামনি না দেখলেও সে যে বিরাট সুন্দরীই হবে এতে আমার কোনো সন্দেহ নেই। কারণ তার গায়ের লাল রঙের ফতুয়া, মাথার দিঘল কালো কেশ, কানের দুল, হাতের বালা আর বৃষ্টি ভেজা শরীর দেখেই মেয়েটির সৌন্দর্য অনুমান করা যাচ্ছিল। আবার দেখলাম হাঁটার সুবিধার্থে মেয়েটি তার পায়ের জুতা গুলো খুলে হাতে নিয়ে নিজের কোমড় দুলাতে দুলাতে হাঁটছে। যা আমার চোখে শুধু সুন্দরই নয়, বহুত অপূর্ব লাগছে! এখন ঠিক করলাম, যে করেই হোক আমাকে ওই মেয়ের চেহারাটা একবার দেখতেই হবে। তো কথা না বাড়িয়ে আমি দ্রুত মেয়েটির পিছে পিছে হাঁটা ধরলাম। কিন্তু একি! মেয়েরা যে এত জোরে হাঁটতে পারে তা আমার জানা ছিল না। (আর জানা থাকবেই বা কী করে? পূর্বে কোনো দিন এভাবে কোনো মেয়ের পিছু নেওয়ার অভিজ্ঞতা নেই কিনা!) এরপর আস্তে আস্তে উপলদ্ধি করতে লাগলাম, আমি এক পা এগুলেই মেয়েটি আমাকে দুই পা পেছনে ফেলে আগে চলে যাচ্ছে! এ দিকে ভেজা পায়ে দ্রুত হাঁটার কারণে আমার পা বার বার স্লিপ কাটছে। যার ফলে উপায় না দেখে আমিও মেয়েটির মত নিজের জুতাগুলো পা থেকে খুলে হাতে নিয়ে নিলাম। এরপর জুতাগুলো বগলতলে নিয়ে আবারো মেয়ের পেছনে হাঁটা ধরলাম। কিন্তু হায়…! খালি পায়ে যখন দুই কদম সামনে গেলাম তখন মনে হচ্ছিল আমি বুঝি সীতার অগ্নিপরীক্ষা দিচ্ছি! সেদিনই প্রথম আমার পা মাটিতে পড়েছিল। এখন আপনারা হয়তো ভাবছেন আমি ভীষণ অহংকারী টাইপের একজন মানুষ! এ কারণেই বোধহয় আজকের আগে কোনো দিন আমার পা মাটিতে পড়েনি, তাই না? আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। ছোটবেলা থেকেই আমার ভীষণ স্যান্ডেল পরার অভ্যাস ছিল। আর এ কারণেই আমার পা আজীবন স্যান্ডেলের ওপরই পড়েছে। এজন্যই বললাম, আমার পা আগে কখনো মাটিতে পড়েনি!
যাই হোক, পিচঢালা রাস্তায় নিজের পা পড়তেই ব্যথায় গরম হয়ে আমার পা দুটি লাল হয়ে গেছে। মনে হচ্ছে এক্ষুনি বুঝি ফোসকা পড়ে যাবে পায়ে। উপায় না দেখে বাধ্য হয়েই বগলের তল থেকে নামিয়ে জুতাগুলো আবার পায়ে পড়ে নিলাম। এরপর যথারীতি হাঁটা শুরু করলাম মেয়েটির পিছু পিছু। প্রায় মিনিট পাঁচেক হাঁটার পর দূর থেকে দেখলাম মেয়েটি রাস্তার পাশে ফুটপাতের এক চায়ে দোকানে ঢুকল। ভাবলাম বৃষ্টিতে ভিজে মেয়েটির শরীর হয়তো ড্যামেজ… মানে ঠান্ডা হয়ে গেছে তাই বোধহয় সে শরীরটা একটু চাঙা করার জন্য চা খেতে দোকানে ঢুকেছে। আর তাই দেরি না করে আমিও দ্রুত মেয়ের পেছন পেছন দোকানে ঢুকে গেলাম। কিন্তু এবারও আমি চেহারা না দেখে কেবল মেয়ের পেছন সাইডটাই দেখার সুযোগ পেলাম। সে আমাকে পেছন ফেলে দোকানদারের সাথে কথা বলছে। আর এ দিকে আমি এক নজরে তাকিয়ে আছি মেয়ের দিকে সে দোকান থেকে কী কিনছে এটা দেখার জন্য এবং মনে মনে অপেক্ষা করছি মেয়েটি দোকানদারের কাছ থেকে ঘুরে কখন পেছন ফিরে আমার দিকে তাকাবে এর জন্য। আমি অবাক হলাম তখন যখন দেখলাম মেয়েটি টাকা দিয়ে দোকানদারের কাছ থেকে দুটি বেনসন সিগারেট কিনল!
সে যাই হোক, মনকে এই বলে সান্ত্বনা দিলাম যে, ‘আধুনিক মেয়ে তো তাই তাদের ৯৯% ভালো শুধু ১% খারাপ আরকি’! আর তার ১% খারাপটাই হলো এই সিগারেট খাওয়া। মনে হয় ছেলেদের সাথে পাল্লা দিয়ে সমান অধিকার কায়েম করার জন্যই আজকালকের মেয়েরা সিগারেট খায়! তো আমি এসব ভাবতে ভাবতে দেখলাম মেয়েটি দোকানদারের কাছ থেকে সিগারেট কেনা শেষ করে পেছন দিকে অর্থাৎ, আমার দিকে ফিরল। দীর্ঘ সময়ের প্রতিক্ষার পর অবশেষে আমি তার চেহারা মোবারক প্রদর্শনের সুযোগ পেলাম! কিন্তু একি! চেহারা দেখে যে আমি পুরাই টাশকি খেয়ে গেলাম!! যতটা শক্‌ আমি ওনার সিগারেট খাওয়ার কথা শুনে খেয়েছিলাম তারচেয়ে হাই ভোল্টেজের শক্‌টা মনে হয় এখনই খেলাম।
ভাবছেন মেয়েটির চেহারা বেশ ভয়ঙ্কর ছিল, তাই না? আরে না, ব্যপারটা আসলে সেরকম কিছু নয়।
হয়েছে কী…
মেয়ে ভেবে আমি এতক্ষণ যার পিছু নিতে নিতে এ পর্যন্ত আসলাম সে তো আসলে কোনো মেয়েই নয়! চেহারা দেখে বুঝলাম, মেয়ের বেশে ইনি আসলে ২০-২২ বছরের একজন ফ্যাশনেবল যুবক!!!

স্বপ্নবিহীন জীবনের গল্প (১)

স্বপ্নবিহীন জীবনের গল্প (১)


জীবন অনেক বড় ।জীবনের চেয়ে নাকি ভালবাসা অনেক বড় ।আমার তো মনে হয় ভালোবাসার চেয়ে আরো বেশি বড় স্বপ্ন।স্বপ্ন নিয়েই আমি বেচে আছি ।কিন্তু আমি জানি আমার স্বপ্ন সত্যি হবার নয়।তবু আমি স্বপ্ন দেখি বোকার মত।
আমার স্বপ্ন সত্যি হবার কথা ছিল ।কিন্তু সময়ের নিষ্ঠুর আঘাতে আমাকে পরাজয় মেনে নিতে হয়েছে ।আমি সবার মত জীবন পাইনি ।তবু আল্লহকে আমাকে যেমন গড়েছে আমি তাতেই হাজার শুকরিয়া জানাই ।
আমাকে দেখলে অনেকেই অবাক হয় ।দূর থেকে যারা আমাকে চেনে না বা জানে না তারা যখন আমাকে দেখে বিস্ময়ে তাকিয়ে থাকে ।আমি একটা ঘটনা বলি ।আমি একটি পত্রিকায় কাজ করি ।একদিন পত্রিকার একজন এডিটর বলল ,কি ব্যাপার আপনি কেমন লোক ? আপনার বিল জমে থাকে অফিসে আপনি কখনো নিতে আসেন না ,ঘটনা কি ? আমি বললাম ,বিল কোন তহবিলে দিয়ে দেন ।আমার বিল দরকার নেই ।আমি আসতে পারব না ।তিনি কয়েকমাস যাবত আমাকে বিল নিয়ে যাবার কথা বলছিলেন ।আসলে তিনি আমাকে দেখতে চেয়েছিলেন-আমার ধারনা ।কিন্তু আমি তো আড়ালেই থাকতে চাই ।আমি আমার কাজ দিয়েই পরিচিত হতেএ চাই,নিজেকে চেনাতে চাই না ।তাও এডিটর নাছোড়বান্দা বলল, না আপনার বিল আপনাকে নিয়ে যেতে হবে ।এডিটর বুঝতে পারছিল আমি নিজেকে আড়ালেই রাখি ।বাধ্য হয়ে আমি বললাম,আমি আগে আপনাদের ফান ম্যাগাজিনের লেখক ছিলাম ।সেখানকার এডিটরের কাছে জেনে নেবেন ঘটনা ।তারপর ঘটনা জেনে এডিটর যেন আকাশ থেকে পড়ল ।হয়ত তিনি কল্পনায়ও কল্পনা এই নিয়েই আমি বেচে আছি,এভাবেই বেচে আছি ।ইচ্ছে করলে আমি আসতে পারতাম অফিসে ।কিন্ত আমি চাইনি আমাকে দেখে আপনি দু:খ পান ।
তারপর আমাকে সান্তনা দিতে বললেন,আপনি অনেক পজিটিভ একটা ছেলে ।আপনি এভাবে বলবেন না ।আমরা আপনার কাজ দিয়েই আপনাকে চিনি ।অন্য কিছু জানতে চাই না ।
তবু তো তিনি সান্তনা দিলেন ।

কারন আমার জীবনে সান্তনা পাওয়াটাও ভাগ্যের ব্যাপার ।আমি যখন এসএসসি এক্সাম দেবো তার আগের ঘটনা বলি ।ক্লাসের একজন টিচার ছিল আমার ।আমাকে খুব অবহেলা করত ।মানে চরম অবহেলা ।জানি না তার সাথে আমার কোন শত্রুতা ছিল কি না ।সে টিচার সারা স্কুলে বলে বেড়ালো,এই ছেলে জীবনেও এসএসসি পাস করতে পারবে না ।কারন আমি ক্লাসে রেগুলার যেতে পারতাম না ।আমি ক্লসের কার হেলপ পেতাম না ।আমাকে কেউ সাজেশন দিয়েও হেলপ করেনি ।আমি বাসায় নিজে নিজেই পড়তাম।আমার একজন প্রাইভেট টিউটর ছিল শুধু ।সে শুধু ইংরেজী পড়াতো।বাকি সব সাবজেক্ট আমি একাই পড়তাম ।এটা কিন্তু আমি একটুও বাড়িয়ে বলিনি ।কারন আমি ছোটবেলা থেকে একা একা পড়েই অভ্যাস করেছি ।অংক,ইংরেজীতে কখন আটকে গেলে আমার ভাইয়েরা দেখিয়ে দিত ঠিকই ।তবে তাদের সাথে সেভাবে    টিচারের মত পড়া হয়নি ।
আমার যিনি ইংরেজী টিচার ছিলেন তিনি অত্যন্ত ভাল মানুষ ।তার মত মানুষ আমি কমই দেখেছি ।পড়াশোনার বাইরেও তিনি আমাকে এত হেলপ করেছেন যে আমি বলে বোঝাতে পারব না ।আমি জীবনে এই একজনই টিচার পেয়েছি যিনি আমাকে কোনদিন অবহেলা করেননি ।এখনও তিনি প্রায়ই বিভিন্ন ছুতায় আমার সাথে দেখা করতে দূর থেকে ছুটে আসেন ।

যাহোক আমি আল্লাহ রহমতে  কিন্তু ফেল করিনি এসএসসিতে।আমি কোন আহামরি ছাত্র না ।কিন্তু জীবনে কখন ফেল করব না – এই চিন্তা আমার মাথায় থাকে সবসময়।এখনো আমি নিজে নিজেই ঘষামাজা পড়ি ।যা রেজাল্ট হয় তাতেই আমি খুশী ।আমি জানি আমাকে একা একাই নিজেকে নিজেই হেলপ করা শিখতে হবে ।আমি তাই করি ।
তবে ভাগ্যের কাছে আমি অনেক ফেল করেছি ।আমার জীবন অনেক সুন্দর হতে পারত আজ।আমিও সবার মত সুন্দর স্বপ্ন দেখতে পারতাম কেন তা হল না ,আমি বলব আস্তে আস্তে।আমার ফেসবুকে কয়েকজন বন্ধু আছে ।তারা সবাই আমাকে এখন জানে ।তবে অনেকেই আমার জীবনের কথাগুলো বিশ্বাস করেনি- আমার ধারনা ।বিশ্বাস না করলেই ভাল ।কারন তারা যা ভেবেছে বাস্তবতার তার চেয়েও অনেক কঠিন ।কতজন জীবন নিয়ে দু:খ নিয়ে কত কথা বলে ।আমি শুনে শুধুই হাসি ।কারন প্রকৃত দু:খ যে কি তা অনেকেই জানে না।অনেকেই জানে না জীবন কত কঠিন হতে পারে । আমি জানি ।
আমার বলতে দ্বিধা নেই আমি অনেকের চেয়ে কঠিন পরীক্ষা দিয়ে জীবনকে উপভোগ করি ।কিছু মানুষ আছে যাদের সাথে আমার দেখা হলে আমি বলব ,দেখো এখানে জীবনে আনন্দ নেই ,তবু আমি বিশ্বাসের জোরে জীবনকে উপভোগ করি,তবে তুমি কেন পার না ?
আমি বলবো আমার জীবনের স্বপ্নগুলো কেন ধূসর হয়ে গেছে ।এখনো আমি কাউকে বলিনি আমার স্বপ্নবিহীন জীবনের গল্প ।
আমার বন্ধুরা আমাকে যেভাবে চেনে বাস্তবে আমি কিন্তু সেরকম না।তাদের কাছে আমি অনেক প্রানখোলা মানুষ,কিন্তু বাস্তবে নিভৃতচারী পুরোপুরি ।আমার লেখা পড়ে অনেকের মন খারাপ হবে হয়ত।
কিন্তু সত্যকে তো অস্বীকার করা যায় না ।
জীবনের সত্যিকার জলছবিতে মন খারাপটাই বেশী থাকে ।আমার জীবনের জলছবি অনেকটাই ধূসর হয়ে গেছে ২০০৬ সালে ।(চলবে)


NahID